Home জাতীয় সংসদে যাচ্ছেন ১৩ জন শতকোটিপতি এমপি
জাতীয়

সংসদে যাচ্ছেন ১৩ জন শতকোটিপতি এমপি

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৩৬ জনের মধ্যে (৭৯.৪৬ শতাংশ কোটিপতি) এবং ১৩ জন শতকোটিপতি সংসদ সদস্য রয়েছেন বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক টিআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৭৫ শতাংশ জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে।

তিনি আরও বলেন, টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত ৪০ ভাগ কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা ৪৪ লাখ ২৪ হাজার টাকা। অথচ, প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি ব্যয় করেছেন প্রার্থীরা।

গবেষণায় দেখা যায়, ৯৯ শতাংশ প্রার্থী কোনো কোনো নির্বাচনি আচারণবিধি ভঙ্গ করেছে। ৪৬ দশমিক ৪ শতাংশ ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা শতভাগ নির্বাচন বয়কট করেছে, এটা বলা যাবে না। অনেকেই বিএনপির হয়ে বিভিন্ন ভাবে নির্বাচনে সক্রিয় ছিল বলে জানায় টিআইবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান, ১৪৪৭ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪২তম দিন। বছর শেষ হতে...

বিএনপির শীর্ষ নেতারা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, চেয়ারম্যান, মহাসচিব ও...

Related Articles

বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, ‘জুলাই সনদ’ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন

দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন...

নির্বাচন-পরবর্তী হামলা ও সহিংসতার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে নেতা–কর্মীদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন,...

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এককভাবে...

কে হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় ও সরকার গঠনের প্রাক্কালে এখন রাজনৈতিক...