Home সাম্প্রতিক শেষ সময়ে তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
সাম্প্রতিক

শেষ সময়ে তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা

Share
Share

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয়স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রেস উইং থেকে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণা ঘিরে তীব্র প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১টি আবাসিক হলে নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে)...

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার...

Related Articles

কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনাকে ঘিরে...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের...

জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে...