Home রাজনীতি আওয়ামী লীগ তোফায়েল আহমেদের নামে পরোয়ানা জারি , আইনজীবী জানালেন ‘স্মৃতিশক্তি নেই’
আওয়ামী লীগজাতীয়বিএনপিরাজনীতিসাম্প্রতিক

তোফায়েল আহমেদের নামে পরোয়ানা জারি , আইনজীবী জানালেন ‘স্মৃতিশক্তি নেই’

Share
Share

ক্ষমতার অপব্যবহার ও এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ গত ১৯ এপ্রিল এই আদেশ দিলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। মঙ্গলবার (৫ মে, ২০২৬) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

আদালতে তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার তাঁর মক্কেলের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে একটি আবেদন জমা দেন। আবেদনে দাবি করা হয়, প্রবীণ এই রাজনৈতিক নেতা বর্তমানে বার্ধক্যজনিত কারণে স্মৃতিশক্তি হারিয়েছেন এবং তিনি কাউকে চিনতে পারছেন না। মানসিকভাবে ভারসাম্যহীন ও শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে তাঁর মানসিক অবস্থা পরীক্ষার আবেদন জানানো হয় এবং একই সঙ্গে অভিযোগ গঠন শুনানি পেছানোর প্রার্থনা করা হয়।

তবে আদালত আইনজীবীর এই আবেদন নাকচ করে দিয়েছেন। পরোয়ানা বহাল রেখে বিচারক বৃহস্পতিবার (৭ মে) মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। এদের মধ্যে মোশাররফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দিলেও বাকিরা অনুপস্থিত রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলাটি দায়ের করেছিলেন। অভিযোগ অনুযায়ী, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সহায়তায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এই অর্থ লেনদেন করা হয়।

তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ দেড় দশক ধরে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানিয়েছেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ সম্প্রতি প্রত্যাহার হওয়ায় আইনি প্রক্রিয়া পুনরায় সচল হয়েছে।

প্রবীণ রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন এক সময়ে এই পরোয়ানা এলো যখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এসেছে। তোফায়ের আহমেদের শারীরিক অবস্থার অবনতির দাবি এবং আদালতের কঠোর অবস্থান—এই দুইয়ে মিলে মামলাটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিসিটিভি ফুটেজ, মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে তাঁর চলাচলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা...

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ী ও তাঁর...

Related Articles

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ

ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...

একদিনে ৭ জনের প্রাণহানির পর রক্তক্ষয়ী সংঘর্ষে ফের উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত...

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর...

রহনপুর স্টেশন বাজার সমবায় সমিতির সভাপতি মজিবুর, সম্পাদক আব্বাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের...

;