Home জাতীয় শেখ হাসিনার রায়কে ঘিরে নৈরাজ্যের পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

শেখ হাসিনার রায়কে ঘিরে নৈরাজ্যের পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

Share
Share

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি ও নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, “কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা নির্বাচন বিলম্বিত করার জন্য নানা দাবি সামনে আনছে। কিন্তু সংকটময় সময়ে দেশের জন্য সবচেয়ে জরুরি হলো একটি নির্বাচিত সরকার।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এবং গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ হলো সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনার রায়কে ঘিরে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায় ঘোষণার দিন নির্ধারণ করে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ ছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় প্রচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার দেখানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনা-তে অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন-এর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একটি...

Related Articles

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় পারিবারিক প্রতিহিংসার এক নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই...

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের...

গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেলের ঈদ শুভেচ্ছা

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের হৃদ্দিক...

চীনা উপহারকে জামায়াতের যৌথ উদ্যোগ দাবি, সমালোচনায় সংশোধন

ঢাকায় চীনা দূতাবাসের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিকে নিজেদের সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে প্রচার...