Home আঞ্চলিক শাহ খুররম ডিগ্রি কলেজে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড’ বিতরণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে: কয়েস লোদী
আঞ্চলিকজাতীয়

শাহ খুররম ডিগ্রি কলেজে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড’ বিতরণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে: কয়েস লোদী

Share
Share

সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড এবং স্কলারশিপ’ বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শাহ খুররম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মনজুর চৌধুরী স্টাইপেন্ড শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে এবং তাদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহিত করবে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য শহীদ আহমদ।

ইংরেজি বিভাগের অধ্যাপক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী বিজয় বিশ্বাস।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের হুমকিতে নীরব বিশ্ব, ক্ষোভ গ্রেটা থুনবার্গের

ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভয়াবহ’ হুমকির বিপরীতে বিশ্ববাসীর নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।...

ইসরায়েলি সেনা ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা

দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকা এবং ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত একাধিক বসতি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি...

Related Articles

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল...

শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: ১৬ বছর পর রায়, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৬ বছর আগে সাত বছরের এক শিশুকে অপহরণের পর তার...

আবু সাঈদ হত্যা মামলা- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসামিরা বলেন আমরা নির্দোষ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের সাবেক দুই...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ মালয়েশিয়ার...