Home জাতীয় আন্দোলন করে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আন্দোলন করে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

 

আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার শুনতে প্রস্তুত থাকলেও পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, সরকার তা চায় না। তবে আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাস আদায়ের কোনো সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়া এবং অটোপাসের সংস্কৃতি চালু হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ও সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা স্থগিত ও বিনা পরীক্ষায় পাসের দাবি তোলা হয়েছিল। শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো কিছু আমরা অনুমোদন করব না।’

শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও...

Related Articles

ডিসেম্বরে না ফিরলে আওয়ামী লীগে ডা. দিপুমনির ক্যু?

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। জন্মদিনকে ঘিরে তাঁর দেশে ফেরার...

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

ব্যবসায়ী-পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড সহজ করার আহ্বান মির্জা ফখরুলের

ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা...

হঠাৎ কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে নতুন দাম কত?

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি...