Home জাতীয় অপরাধ শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির লাশ উদ্ধার
অপরাধ

শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

Share
Share

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আলমাস সরদার (৩২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উমরদি মাদবরকান্দি এলাকার একটি বাগান থেকে মাটিচাপা অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত আলমাস ওই গ্রামের মৃত সহন সরদারের ছেলে। তিনি বিএনপি নেতা খবির উদ্দিন সরদার হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আলমাসের পরিবার ও খবিরের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার রাতে বড়কান্দি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খবির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর নিহত খবিরের ভাই দানেশ সরদার আলমাসসহ ১৮ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন। মামলার পরদিনই আলমাসের অর্ধগলিত মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার হলো।

স্থানীয়রা জানান, খবিরের রক্তাক্ত মরদেহ যে ডোবা থেকে উদ্ধার হয়েছিল, তার পাশে আলমাসের একটি জুতা পড়ে থাকতে দেখা যায়। এরপর গুজব ছড়িয়ে পড়ে যে আলমাসকেও হত্যা করা হয়েছে। পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজি চালাতে থাকলে বৃহস্পতিবার রাতে ওই ডোবার পাশের একটি বাগানে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহতের বোন লিপি আক্তার অভিযোগ করেন, খবিরের ভাই দানেশ সরদার ও তাঁর পরিবার আলমাসকে হত্যা করে লাশ গুম করেছে। তিনি বলেন, “দুই দিন ধরে খুঁজেছি, অবশেষে মাটিচাপা দেওয়া অবস্থায় ভাইয়ের লাশ পেলাম।”

এদিকে খবিরের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাড়ির বিভিন্ন জিনিসপত্র সরিয়ে আত্মগোপনে চলে যান। সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে দানেশ সরদার ফোন ধরলেও সাংবাদিক পরিচয় জানার পর সংযোগ কেটে দেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা খবির উদ্দিনকে হত্যা করা হয়। তার হত্যা মামলার এক আসামির লাশ উদ্ধার হয়েছে। লাশ অর্ধগলিত হওয়ায় আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...