Home জাতীয় লৌহজংকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা
জাতীয়

লৌহজংকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে লৌহজং উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা। লৌহজং উপজেলা দল হয়েছে রানার্সআপ।

মঙ্গলবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরু থেকেই দুই দলের আক্রমণাত্মক খেলায় মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে মুন্সীগঞ্জ পৌরসভা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও গোল্ডকাপ তুলে দেন অতিথিরা।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, বিভিন্ন উপজেলার ইউএনও ও এসিল্যান্ড, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাঁদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসক গোল্ডকাপের মতো আয়োজন স্থানীয় উঠতি ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করছে। এর মাধ্যমে ভবিষ্যতে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সিলেটে দিনে ১৭৫ টন বর্জ্য ব্যবস্থাপনার বাইরে, বছরে ঘাটতি সোয়া ১২ কোটি টাকা

সিলেট নগরে প্রতিদিন উৎপাদিত বর্জ্যের এক-তৃতীয়াংশের বেশি সিটি করপোরেশনের ব্যবস্থাপনার বাইরে থেকে...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ, আটক ১

  রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন...

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির...

;