Home আন্তর্জাতিক লেবাননের কেন্দ্রস্থলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা
আন্তর্জাতিক

লেবাননের কেন্দ্রস্থলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

Share
Share

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একটি বহুতল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর, সৃষ্টি হয় আতঙ্ক।

আক্রান্ত এলাকাটি মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হোটেলসমৃদ্ধ অঞ্চল, হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত । দক্ষিণ বৈরুতের ডাহিহ এলাকা থেকে তুলনামূলক দূরে। এতে নিরাপদ হিসেবে বিবেচিত এলাকাতেও হামলা পৌঁছে যাওয়ার শঙ্কা বাড়ছে।
প্রতিবেদনে জানা যায়, লক্ষ্যবস্তু ভবনটি কয়েকদিন ধরেই ইসরায়েলি বাহিনীর নজরদারিতে ছিল। সর্বশেষ হামলায় সেটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়।

ইসরায়েল দাবি করেছে, তারা শুধু যোদ্ধা বা নেতাদের নয়, বরং হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করছে।

এদিকে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের আশপাশেও রাতভর হামলা জোরদার করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে।

লেবানন সরকারের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে এমন হামলা দেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাঁস বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস নেওয়ার ভিডিও ভাইরাল

ফুলপুর উপজেলা-এর একটি সেতুর ওপর হাঁস বিক্রি করতে বসা এক হতদরিদ্র বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে...

অস্কার মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা দিলেন অভিনেতা হাভিয়ের বারদেম

৯৮তম অস্কারের মঞ্চ এবার শুধু সিনেমার জয়গানেই সীমাবদ্ধ থাকেনি; এটি প্রতিবাদের একটি শক্তিশালী মঞ্চ হিসেবেও নজর কেড়েছে। বিশেষ করে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম-এর...

Related Articles

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের...

সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ বাংলাদেশি মামুনের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের...

লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’...

“আমাদের কারো সাহায্যের দরকার নেই”: ট্রাম্পের ক্ষোভ

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প।...