Home আঞ্চলিক লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর হাত-পা বিচ্ছিন্ন, হাসপাতালে ভর্তি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর হাত-পা বিচ্ছিন্ন, হাসপাতালে ভর্তি

Share
Share

নাটোরের লালপুরে আজিমনগর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৫০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ট্রেনে কাটা পড়ার ফলে ওই নারীর বাম পা ও বাম হাত রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লালপুর ফায়ার সার্ভিস-কে খবর দেন। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, “অজ্ঞাত এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আহত নারীর পরিবার এবং পরিচয় শনাক্ত করার জন্য যথাযথ প্রক্রিয়া চালানো হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের দুই নারী ও এক...