Home জাতীয় অপরাধ সিলেটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিলেটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

Share
Share

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ী বাজারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শিশুটিকে তার মা জর্দা আনার জন্য বাজারে পাঠালে ,পথে ‘বাবু টেইলার্স’ নামক দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানের মালিক শ্রী নবদ্বীপ বৈদ্য (৭৫) তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।

পরবর্তী সময়ে শিশুটি পরিবারকে ঘটনাটি জানালে তারা বাজার কমিটিকে অভিযোগ করেন। তবে বাজার কমিটির সেক্রেটারি সন্দীপ পাল বিষয়টি পারিবারিকভাবে সমাধানের কথা বলেন। ঘটনার তথ্য এলাকায় জানাজানি হলে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভুক্তভোগী শিশুকে ১৭ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর শিশুর বাবা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত নবদ্বীপ বৈদ্য পলাতক রয়েছেন।

সিলেটের এই ঘটনায় শিশু অধিকার এবং জনস্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুনভাবে প্রশ্ন উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি

মো:গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় নয় বছর...

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...