Home আঞ্চলিক লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ তরুণ-তরুণী
আঞ্চলিকজাতীয়

লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ তরুণ-তরুণী

Share
Share

ঘুষ নয়, তদবিরও নয়—মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফটেই চাকরি পেলেন লক্ষ্মীপুরের ২৪ তরুণ-তরুণী। স্বচ্ছ ও ঘুষমুক্ত প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় প্রার্থীরা যেমন আবেগাপ্লুত, তেমনি তাদের পরিবার ও সাধারণ মানুষও বিস্মিত।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঘোষণার সময় জেলা পুলিশ লাইনস মাঠে আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনেকেই খুশির কান্নায় ভেঙে পড়েন।

নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার পরিবার থেকে আসা প্রার্থীরা। মাসব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে ২৪ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। নির্বাচিতদের মধ্যে রিকশা ও ভ্যানচালকের সন্তানরাও আছেন।

ফলাফল ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানান। নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন,“এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা তদবিরের সুযোগ ছিল না। সৎ, সাহসী এবং যোগ্য তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দায়িত্বশীলতা, কর্তব্যবোধ ও নৈতিকতা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।”

স্বচ্ছ এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে জেলায় ব্যাপক সাড়া পড়েছে। অভিভাবকরা বলছেন, এই উদ্যোগ দুর্নীতিমুক্ত প্রশাসনের উদাহরণ হয়ে থাকবে। অন্যদিকে সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের স্বচ্ছ নিয়োগ ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে একযোগে ১০০ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ

ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা...

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...