Home NCP রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিত, হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতাকে শোকজ
NCPজাতীয়রাজনীতি

রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিত, হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

Share
Share

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ না নিয়ে ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়ায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি।

নোটিশে বলা হয়, ওই নেতারা সফরের বিষয়ে দলের রাজনৈতিক পর্ষদকে কোনো পূর্ব তথ্য বা ব্যাখ্যা দেননি। তাই তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ পাওয়া নেতারা হলেন: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

দলীয় সূত্র জানায়, এই ঘটনাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সংগঠনের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন-এর সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে...

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপন...

Related Articles

ঈদে ঘরমুখী মানুষের চাপ : চন্দ্রায় তীব্র যানজট

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র...

ঈদ বোনাস না পাওয়া ৩১ শতাংশ কারখানায় উদ্বেগ বাড়ছে

সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের অন্তত ৩১ শতাংশ...

না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন...

যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনা-তে অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...