Home জাতীয় অপরাধ রাজবাড়ীর নুরু পাগলার মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ১৮
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রাজবাড়ীর নুরু পাগলার মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ১৮

Share
Share

রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম নুরুল হক ওরফে নুরু পাগলার মাজারে বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর ও মারামারিতে আহত ও লুটপাটের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুরও রয়েছেন। তিনি ঘটনার পর পলাতক ছিলেন এবং আজ ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে চারজন, সোমবার তিনজন এবং এর আগে সাতজনকে গ্রেফতার করেছে। এতে করে মোট গ্রেফতারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
গ্রেফতার আসামিদের মধ্যে ছয়জনকে রোববার এবং পাঁচজনকে সোমবার আদালতে তোলা হলে, তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ১১ জনের মধ্যে কাজী অপু ও বিল্লু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজন আসামিকে মঙ্গলবার আদালতে তোলা হবে।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় নুরুল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০–১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...