Home রাজনীতি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার পক্ষে জামায়াত
রাজনীতি

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার পক্ষে জামায়াত

Share
Share

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সব রাজনৈতিক দলের স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনার পক্ষে তার দলের অবস্থান রয়েছে। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি বলেন, “আমরা চাই, প্রিয় বাংলাদেশে রাজনীতির সুস্থ ধারায়, জনগণের প্রতি দায়বদ্ধতা ও দরদ নিয়ে এবং দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করুক।”

শফিকুর রহমান আরও বলেন, “১৯৭৯ সালে অল পলিটিক্যাল পার্টি রিভাইভাল অ্যাক্টের মাধ্যমে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। সে সময় যেসব দল ছিল, তারা সবাই রাজনীতি করার অধিকার ফিরে পায়। আমরাও সেই অধিকার পেয়েছি। এ জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার প্রতিও কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “এই বিলে যে প্রস্তাবনা আনা হয়েছে, তা স্বাধীনতার পর তৎকালীন শাসকরাও আনেননি, এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা পরবর্তী কোনো সরকারও তা করেনি। বিষয়টি সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে বিতর্ক রয়েছে।”

আরও বলেন, “এতে তিনটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে—তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী। ১৯৭১ সালের প্রেক্ষাপটে এসব সংগঠনের ভূমিকা নিয়ে বিভিন্ন মত রয়েছে। প্রকৃত সত্য সম্পর্কে আল্লাহই সর্বজ্ঞ, আমরা কেবল আংশিকভাবে তা জানি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়: সিজেপি

ভারতের বহুল আলোচিত প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলনে টানা ৩৭ দিনের কর্মসূচির পর কেন্দ্রীয় সরকার...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

অসুস্থতার কারণে বিরতিতে ককরোচ প্রধান, শিগগিরই ফেরার ঘোষণা

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা...

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ...