Home সাম্প্রতিক রাঙ্গামাটির লংগদুতে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা
সাম্প্রতিক

রাঙ্গামাটির লংগদুতে ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা

Share
Share

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি)


রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর ইয়ারিংছড়ি এলাকা থেকে আটকের পর তাকে লংগদু থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আটক আবুল হোসেন উত্তর ইয়ারিংছড়ি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) উত্তর ইয়ারিংছড়ি গ্রামে ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান আবুল হোসেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর বাবা ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে লংগদু জোন কমান্ডারের দিকনির্দেশনায় ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করেন। স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের কাছ থেকে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত আবুল হোসেনকে আটক করে সেনাবাহিনী। পরে গতকাল রাত আটটার দিকে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লংগদু থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

লংগদু সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিকে আজ আদালতে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে

  শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপণ্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা—ছোটবেলায় এমন উপমা...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...