Home আন্তর্জাতিক রংপুরে সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকজাতীয়

রংপুরে সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Share
Share

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট এলাকায় বৃহস্পতিবার ভোরে সড়কের পাশ থেকে একটি বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তার উপর রক্তের দাগ দেখে তারা বদরগঞ্জ থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে ৩০–৩৫ বছর বয়সী এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

মরদেহের মাথা ও শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত লক্ষ্য করা গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায়, পুলিশ বিউরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। তারা আলামত সংগ্রহের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় ডাটাবেইসে যাচাই কার্যক্রম শুরু করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, “নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...