Home জাতীয় অপরাধ রংপুরে গণপিটুনিতে দুইজন নিহত
অপরাধ

রংপুরে গণপিটুনিতে দুইজন নিহত

Share
Share

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস ও প্রদীপ লাল নামের দুইজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এই আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়।

রিমান্ডে নেওয়া চার আসামি হলেন উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (২৭), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও রহিমাপুরের মিজানুর রহমান (২২)।

মামলার এজাহার অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মিঠাপুকুর উপজেলার ছরান বালুয়া এলাকা থেকে ভাগনির স্বামী প্রদীপ লালকে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন রূপলাল দাস। পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন তাঁদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে প্রদীপের কাছে থাকা কালো ব্যাগ তল্লাশি করে একটি পানীয়ের বোতল ও কিছু ওষুধ পাওয়া যায়। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে উত্তেজিত হয়ে তাঁরা রূপলাল ও প্রদীপকে বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে পেটাতে থাকেন।

পিটুনিতে গুরুতর আহত দুজনকে প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে রূপলালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রদীপেরও মৃত্যু হয়। নিহত রূপলাল ঘনিরামপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জুতা মেরামতকারী ছিলেন। স্ত্রী, মা ও তিন সন্তান নিয়ে ছোট্ট টিনের ঘরে থাকতেন তিনি। প্রদীপ লাল বালুয়াভাটা গ্রামের বাসিন্দা ও পেশায় ভ্যানচালক ছিলেন।

এই ঘটনায় রোববার দুপুরে নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন এসআই ও ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাটি ছিল সম্পূর্ণ গুজব ও ভুল বোঝাবুঝির ফল, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ বলছে, যারা সরাসরি পিটুনিতে অংশ নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...