Home আন্তর্জাতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস

Share
Share

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। একই সময়ে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। পরদিন বুধবার (২২ অক্টোবর) ভোরে ইসরায়েলি কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করে জানায়, তারা হলেন—আরিয়ে জালমানোভিচ (৮৫) বেসামরিক নাগরিক, তামির আদার (৩৮) — সেনাসদস্য

আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানায়, গাজায় আল-কাসেম ব্রিগেড (হামাসের সশস্ত্র শাখা) মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করে। পরে আইসিআরসি মরদেহগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, আরিয়ে জালমানোভিচ ২০২৩ সালের ১৭ নভেম্বর জিম্মিদশায় মারা যান। তামির আদার ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার সময় নিহত হন। এরপর তার মরদেহ ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।

হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তারা এখন পর্যন্ত ১৫ জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। চুক্তি অনুযায়ী, আরও ১৩ জনের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। তবে হামাস অভিযোগ করেছে—“গাজার বিভিন্ন এলাকায় এখনো ইসরায়েলি সেনারা অবস্থান করছে এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে, ফলে মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে।”

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে উভয়পক্ষই প্রচুর প্রাণহানির মুখে পড়েছে। সম্প্রতি কাতার ও মিশরের মধ্যস্থতায় সীমিত মানবিক যুদ্ধবিরতি চুক্তি হয়, যার আওতায় বন্দি ও মরদেহ বিনিময় প্রক্রিয়া চলছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি...