Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু নিহত ও নিখোঁজ
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু নিহত ও নিখোঁজ

Share
Share

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হাম্প্রিজ কাউন্টিতে অবস্থিত ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ নামের সামরিক বিস্ফোরক উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং অন্তত ১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।

কারখানাটি ন্যাশভিল থেকে প্রায় ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং আটটি ভবনজুড়ে বিস্তৃত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধান বিস্ফোরণের পরে আরও একাধিক ছোট বিস্ফোরণ ঘটতে থাকে, যার ফলে উদ্ধারকারীরা তৎক্ষণাৎ কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। হিকম্যান কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, নিরাপত্তাজনিত কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়।

কারখানার এক কর্মকর্তা জানিয়েছেন, “আমাদের কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা তাদের পরিবারের পাশে আছি।” তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে না।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিডব্লিউএফ-এর প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে কারখানার একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ, পোড়া ধাতব খোলস ও ছাই। বিস্ফোরণের তীব্রতায় স্থানীয়দের ঘরবাড়ি কেঁপে উঠেছে। একজন স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, “আমি ঘুম থেকে উঠে মনে করেছিলাম ঘরই ধসে পড়েছে। পরে বুঝি বিস্ফোরণের উৎস কারখানাটিই।”

টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। উদ্ধার ও তদন্ত কাজ অব্যাহত রয়েছে এবং আরও কয়েক দিনের মধ্যে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...