Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি হুতিদের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি হুতিদের নিষেধাজ্ঞা

Share
Share

যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারআল্লাহ)। এবার তারা যুক্তরাষ্ট্রের ১৩টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে তালিকাভুক্ত করা হয়েছে আরও নয়জন ব্যক্তি ও দুটি জাহাজকে।
মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (HOCC) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সেপ্টেম্বরের শুরুতে ওয়াশিংটন হুতিদের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

তখন মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করে, ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান এবং হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। ওই তালিকায় কয়েকটি চীনা কোম্পানিও অন্তর্ভুক্ত ছিল, যাদের বিরুদ্ধে হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, হুতিরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। এ সময় তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত হচ্ছে।

সানার নতুন ঘোষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় আসা কোম্পানি, ব্যক্তি ও জাহাজগুলোর নাম প্রকাশ করেনি হুতি কর্তৃপক্ষ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-হুতি সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাবে। এর ফলে লোহিত সাগর ও আরব উপদ্বীপে সামুদ্রিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...