Home আন্তর্জাতিক যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

Share
Share

বিবিসি সংবাদ


যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছে।

ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা কাজ করছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসচিব জেমস মারে। তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে তাঁকে নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে।

এক যাত্রী পিটার ন্যাপ জানান, তিনি একটি ট্রেনের সামনের বগিতে ছিলেন। তাঁর ভাষ্য, ‘মনে হচ্ছিল যেন বোমা বিস্ফোরণের মধ্যে পড়েছি।’
আরেক যাত্রী শোলা মেনে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ হলো, তারপর মানুষ নিজেদের আসন থেকে ছিটকে পড়ে।’

ঘটনার পর ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে তাদের সব সেবা দিনটির বাকি সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

অন্যদিকে রেল অপারেটর থেমসলিংক জানিয়েছে, লুটন ও বেডফোর্ডের মধ্যবর্তী সব রেললাইন বন্ধ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের মতে, একজনকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে অপরজনও...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে সম্প্রতি এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় নেতা ও...

Related Articles

‘হরমুজ প্রণালি নিয়ে পিছু হটবে না ইরান’: কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ লারিজানির

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালি নিয়ে কোনো অবস্থাতেই আপস বা...

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন...

সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি...