Home জাতীয় অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
জাতীয়

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

Share
Share

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের নির্দিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যগুলো হলো—ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’

কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার এবং বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তাদের এসব খাদ্যপণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকাকে খুশি করতে জন্মদিনে সড়কের পাশে ফেস্টুন

 প্রেমিকার জন্মদিনে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে ফেস্টুন টাঙিয়ে আলোচনার জন্ম দিয়েছেন নাম না জানা এক যুবক। শনিবার (৩০ আগস্ট) প্রেমিকার জন্মদিন উপলক্ষে...

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়াকে নারী ক্রিকেটের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল)...

Related Articles

আন্তঃজেলা সিরিয়াল অপরাধী গ্রেপ্তারে নওগাঁর পুলিশ সুপারকে আইজিপির বিশেষ পুরস্কার

আন্তঃজেলা সিরিয়াল অপরাধী ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গোলাম মোর্শেদ ওরফে মোরশেদ আলমকে...

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান...

রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি এনসিপি নেতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন...

নকলসহ অসদুপায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের অসদুপায়...