Home বিনোদন পাঁচ বছর আগের ‘ভবিষ্যদ্বাণী’ ভাইরাল, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তুমুল আলোচনা
বিনোদন

পাঁচ বছর আগের ‘ভবিষ্যদ্বাণী’ ভাইরাল, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তুমুল আলোচনা

Share
Share

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। ২০২১ সালে এক্সে (তৎকালীন টুইটার) করা ওই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে ৩–২ গোলে হারাবে।

স্পেন ও আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করার পর পুরোনো পোস্টটি আবারও ভাইরাল হয়েছে। সেমিফাইনালে স্পেন ২–০ গোলে ফ্রান্সকে এবং আর্জেন্টিনা ২–১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২১ সালের ওই পোস্টে শুধু ফাইনালের ফলই নয়, সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই ফলও মিলেছে।

২০২১ সালের ১২ জুলাই প্রকাশিত পোস্টটিতে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩–২ গোলে হারিয়েছে।’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে বিস্ময়কর ভবিষ্যদ্বাণী হিসেবে দেখছেন। তবে অন্যদের মতে, বিষয়টি অলৌকিক কিছু নয়।

অনেক ব্যবহারকারী মনে করিয়ে দিয়েছেন, বড় টুর্নামেন্টের আগে কিছু অ্যাকাউন্ট সম্ভাব্য অসংখ্য ফলাফল নিয়ে আলাদা আলাদা পোস্ট করে থাকে। পরে ভুল পূর্বাভাসের পোস্টগুলো মুছে ফেলে কেবল সঠিক হওয়া পোস্টটি রেখে দেওয়া হয়। ফলে সেটিই পরে ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে ভাইরাল হয়ে যায়।

আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলবে স্পেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

Related Articles

প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ...

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...