Home আন্তর্জাতিক মোদির জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা
আন্তর্জাতিকজন্মদিন

মোদির জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ (১৭ সেপ্টেম্বর) ৭৫তম জন্মদিন । এর আগের দিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটারে (এক্স) মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ, বন্ধু। আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

এছাড়া মোদি রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করার কথাও উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যমগুলো জানায়, ১৭ জুনের পর ট্রাম্প ও মোদির মধ্যে এটাই প্রথম ফোনালাপ। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বাণিজ্যিক টানাপোড়েন ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্পের এ শুভেচ্ছা মোদির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে ওই জলপথে...

মসজিদে হারামের বর্তমান ১০ ইমাম, জানুন তাঁদের পরিচয়

পবিত্র মসজিদে হারাম বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি পবিত্র...

Related Articles

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

ইরান যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৩৬০ কোটি...

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার খবর, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি...

;