Home আন্তর্জাতিক মৃত্যু-জল্পনার মধ্যেই ইরানবাসীদের নওরোজ় উৎসবের শুভেচ্ছা জানালেন নেতানিয়াহু!
আন্তর্জাতিক

মৃত্যু-জল্পনার মধ্যেই ইরানবাসীদের নওরোজ় উৎসবের শুভেচ্ছা জানালেন নেতানিয়াহু!

Share
Share

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই বেঁচে আছেন, নাকি পর্দার আড়ালে ঘটে গেছে বড় কোনো বিপর্যয়? এই প্রশ্নটিই এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় রহস্যে পরিণত হয়েছে। গত কয়েক দিন ধরে চলা তাঁর মৃত্যু-জল্পনাকে আরও উসকে দিয়ে সোমবার (১৭ মার্চ) নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। সেখানে তাঁকে ইরানি জনগণকে পারস্য নববর্ষ বা ‘নওরোজ’-এর শুভেচ্ছা জানাতে দেখা যায়।

ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘‘ইরানের নির্ভীক জনগণকে আমার শুভেচ্ছা। এ বছরের উৎসবের একটি আলাদা গুরুত্ব আছে—এটি আপনাদের স্বাধীনতার বছর এবং নতুন আশার সূচনা।’’ তবে এই শুভেচ্ছাবার্তা শান্তি স্থাপনের চেয়ে রহস্যের জালকে বেশি ঘনীভূত করেছে। কারণ, গত এক সপ্তাহ ধরে নেতানিয়াহুকে টেলিভিশনে সরাসরি কোনো সম্প্রচারে দেখা যায়নি। এমনকি তাঁর পুত্র ইয়াইর নেতানিয়াহু, যিনি সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক সক্রিয় থাকেন, তিনিও গত ৯ মার্চ থেকে রহস্যজনকভাবে নীরব রয়েছেন।

এর আগে প্রকাশিত একটি ভিডিওতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ায় সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘ডিপফেক’ বলে দাবি করেছিলেন নেটিজেনরা। নতুন ভিডিওতে আঙুলের সংখ্যা ঠিক থাকলেও এর কারিগরি মান নিয়ে প্রশ্ন উঠেছে।

জনপ্রিয় এআই চ্যাটবট ‘গ্রক’ এই ভিডিওটিকে ‘ডিপফেক’ হিসেবে চিহ্নিত করেছে, যা এই জল্পনাকে আরও জোরালো করেছে যে নেতানিয়াহু সম্ভবত কোনো গুরুতর সংকটে আছেন অথবা শারীরিকভাবে অনুপস্থিত। ইরান সরকার ইতিপূর্বেই নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে রেখেছিল।

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের এই নাজুক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে ভিডিও প্রকাশ করে সব গুজব উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও, সরাসরি জনসম্মুখে তাঁর উপস্থিতি না ঘটা পর্যন্ত এই ‘ডিজিটাল রহস্য’ থামার কোনো লক্ষণ নেই।

বিশ্ব রাজনীতি এখন তাকিয়ে আছে জেরুজালেমের দিকে—নেতানিয়াহু কি সত্যিই কফি হাতে ফিরবেন, নাকি এটি শুধুই এআই-এর কারসাজি?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে বাস খাদে পড়ে নিহত ৭

নেপালের পাহাড়ি সড়কে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় সাতজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময়...

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক মহলে চলা জল্পনা-কল্পনার মধ্যে নতুন বার্তা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন...

Related Articles

অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোমহর্ষক তথ্য

ইরানের সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ভয়াবহ হত্যাকাণ্ড থেকে অল্পের...

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ব্যাপক ড্রোন...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের ‘বিমান হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের কাবুলে একটি মাদক নিরাময়কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০০...

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এক নাটকীয় মোড় নিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা...