Home আন্তর্জাতিক মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল
আন্তর্জাতিক

মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

Share
Share

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)–এর আয়োজনে ২ ও ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল। জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ উৎসবকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয় মিলনমেলার আমেজ, যেন বিদেশের মাটিতে ছোট্ট এক খণ্ড লাল–সবুজের বাংলাদেশ। মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী এ আয়োজনে অংশ নেন।

দুই দিনের মেলায় গান, নৃত্য, আড্ডা ও কেনাকাটার পাশাপাশি ছিল নানা স্বাদের দেশীয় খাবারের স্টল, বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর সামগ্রীসহ রকমারি পণ্যের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা, যার মধ্যে ছিলেন প্রীতম হাসান, প্রতীক হাসান, বাউলশিল্পী কালা মিয়া, শাহনাজ বেলীসহ অনেকেই। স্থানীয় শিল্পীরাও গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করেন। র‍্যাফেল ড্র–এর প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি, যা মেলার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

সব বয়সী মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা থাকায় উৎসব ভরপুর হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে। প্রবীণদের আড্ডা, শিশু-কিশোরদের খেলাধুলা আর নানা আয়োজনের সমন্বয়ে প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে মাঠ। মেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করে সংগঠনের স্বেচ্ছাসেবক ও ওয়ারেন পুলিশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, সিটি অফিশিয়াল ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী জানান, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি আমেরিকানদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরা এবং বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি উপস্থিতি ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে যৌথভাবে অংশ নেয়...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করেছেন সেবা নিতে আসা ভুক্তভোগীরা। দলিল লেখক, নকলনবীশ ও দালাল সিন্ডিকেটের...

Related Articles

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...