Home রাজনীতি স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বিভক্তি বন্ধের আহ্বান সালাহউদ্দিনের
রাজনীতি

স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বিভক্তি বন্ধের আহ্বান সালাহউদ্দিনের

Share
Share

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃ–গোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশে বিভক্তি সৃষ্টি করা হয়েছে, যা স্বাধীনতার ৫৪ বছর পরও কাম্য নয়। তিনি জানান, বাংলাদেশের সব মানুষই মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, যদিও সবাই সশস্ত্র সংগ্রামে অংশ নেয়নি, তবে মানসিকভাবে স্বাধীনতার পক্ষে ছিল। স্বাধীনতার পরও কারও প্রকাশ্যে স্বাধীনতাকে অস্বীকার করার দুঃসাহস ছিল না বলে উল্লেখ করেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক পরিকল্পনা এখানে সক্রিয়, যার সঙ্গে ভারতের ও মিয়ানমারের অংশবিশেষ জড়িত। কুকি–চিন ইস্যুসহ সাম্প্রতিক কিছু ঘটনা এর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রভাব বহন করছে বলে মন্তব্য করেন তিনি। জাতিগত ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও সব জনগোষ্ঠীকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করতে হবে।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী। সভাপতিত্ব করেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা আলোচনায় অংশ নেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়াদ ২০২৯ সালের ১০ নভেম্বর পর্যন্ত, বললেন ডা. শাহাদাত

মেয়াদ শেষ হওয়ার পরও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে বহাল থাকা নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, আদালত তাকে...

আফগানিস্তানে কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ভয়াবহ হামলা: নিহত ৭

আফগানিস্তানের পূর্ব সীমান্তীয় প্রদেশ কুনারের প্রধান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান বাহিনী ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত...

Related Articles

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ...

বদিউল আলমকে বিচারের আওতায় আনার দাবি গোলাম মাওলা রনির

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে বিচারের আওতায় আনার দাবি...