Home জাতীয় অপরাধ মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান’
অপরাধ

মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ অস্ত্র, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান’

Share
Share

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

এর আগে বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবকদের অপেক্ষাকক্ষের (ওয়েটিং রুম) পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালান। একপর্যায়ে ওয়াশরুমের একটি টয়লেটের মেঝেতে ইটের নিচে রাখা ছেঁড়া একটি শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও দুই রাউন্ড .২২ বোরের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অস্ত্রটির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা রয়েছে।

র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে, তা উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিন নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক...

কি হয়েছিল অপ্রত্যিমের সঙ্গে? নিখোঁজের একদিন পর জঙ্গলে অপ্রতিমের লাশ

কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল...

Related Articles

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক...

ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী

  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩)...

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

  মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের...

তিন সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু

  সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক...