Home সাম্প্রতিক মাদারীপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও সরঞ্জামসহ আটক ১
সাম্প্রতিক

মাদারীপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও সরঞ্জামসহ আটক ১

Share
Share

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৮। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক দীন ইসলাম ওই এলাকার বাসিন্দা।

র‍্যাব-৮-এর সিপিসি-৩ সূত্রে জানা যায়, চরজগমোহন এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২–৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলামকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর সহযোগী সুজন ঢালীর ভাড়া বাসা থেকে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি রঙিন প্রিন্টার, জাল নোট তৈরির রং, একটি পেপার কাটার, একটি স্কেল, দুটি কাটিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল নোট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০টি এ-ফোর আকারের কাগজ।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীন ইসলাম দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকার সঙ্গে বাজারে সরবরাহ করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কালকিনি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অরবিন্দ বিশ্বাস বলেন, র‍্যাব আটক ব্যক্তি ও জব্দ করা আলামত থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সব সময় খোলা আছে বলে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

মুসলিম হওয়ায় দিল্লিতে দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটাল পুলিশ

ভারতের দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠান...

উবারে চাকরি হারাচ্ছেন ৩,৩০০ কর্মী, বিপাকে জেন-জি

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি তাদের...