Home খেলাধুলা ক্রিকেট মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম
ক্রিকেটখেলাধুলাজাতীয়

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল ইসলাম

Share
Share

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচের প্রস্তুতির সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। অনুশীলনের সময় মাথায় আঘাত পেলে তাকে হাসপাতালে নিতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার চোট গুরুতর নয় এবং শঙ্কার কোনো কারণ নেই।

রোববার (২৮ ডিসেম্বর) বিপিএলে ম্যাচ না থাকায় চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়রা সিলেটের আউটার মাঠে অনুশীলনে অংশ নেন। সেখানেই অনুশীলনের এক পর্যায়ে বাঁ-হাতি এই পেসার সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ ও ম্যানেজমেন্ট শরিফুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর শরিফুলের প্রয়োজনীয় স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল স্বস্তিদায়ক হওয়ায় অল্প সময়ের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি দলের সঙ্গে হোটেলে রয়েছেন এবং বিশ্রামে আছেন।

চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সবকিছু ঠিক আছে। স্ক্যান রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। শরিফুল এখন ভালো আছে এবং দলের সঙ্গেই রয়েছে।”

বিপিএলের মতো ব্যস্ত সূচির টুর্নামেন্টে খেলোয়াড়দের ইনজুরি সবসময়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শরিফুলের মতো নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন পেসারের ক্ষেত্রে সামান্য আঘাতও গুরুত্বের সঙ্গে দেখা হয়। তবে প্রাথমিকভাবে গুরুতর কিছু না পাওয়ায় চট্টগ্রাম রয়্যালস শিবিরে স্বস্তি ফিরেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মইয়ারচরে ড্রেন নির্মাণ কাজে সিটি কর্পোরেশনের অবহেলায় ড্রেনে পড়ে শি’শু আহত

কামরান উদ্দিন নাসিম (সিলেট প্রতিনিধি) | সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর সি ব্লকে দীর্ঘদিন ধরে ফেলে রাখা ড্রেন নির্মাণ কাজের কারণে...

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো। ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য দ্বিতীয় চালানে...

Related Articles

অ্যামাজনের ড্রোনে যুক্তরাজ্যে প্রথম পার্সেল ডেলিভারি

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে পার্সেল সরবরাহ শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন।...

মবের শিকার হয়ে স্কুল ছাড়তে হয় হুমায়ূনপুত্র নিনিতকে, অভিযোগ শাওনের

নিজের সন্তান নিনিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ...

মবের শিকার হয়ে স্কুল ছাড়তে হয় হুমায়ূনপুত্র নিনিতকে, অভিযোগ শাওনের

নিজের সন্তান নিনিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ...

ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

ঘটনাটি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক...