Home আঞ্চলিক ময়মনসিংহে বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু

Share
Share

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা । বাবার মৃত্যুসংবাদ শুনে জানাজায় অংশ নিতে বাড়িতে ফিরেছিলেন ছেলে আশরাফ উদ্দিন। কিন্তু বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে নিজেও মৃত্যু কোলে ঢলে পড়লেন। শেষ পর্যন্ত বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শত শত মানুষের উপস্থিতিতে বাবা আসিম উদ্দিন (৮০) এবং তার ছেলে আশরাফ উদ্দিন (৪৫)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান বৃদ্ধ আসিম উদ্দিন। ঢাকায় কর্মরত তার ছেলে আশরাফ উদ্দিন খবর পাওয়ার পর শুক্রবার রাতে তড়িঘড়ি করে তিনি গ্রামের বাড়ি কুতুবপুরে পৌঁছান।বাড়িতে পৌঁছানোর পরপরই তিনি স্ট্রোক করেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার দুপুরে গ্রামের মাঠে বাবা-ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার মাঠে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনের চোখে জল—একই সঙ্গে দুই প্রজন্মের মানুষকে হারানোর বেদনায় পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের উভয়কে কুতুবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয়। স্থানীয়দের মতে, এলাকায় এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া বলেন,“বাবা-ছেলের এমন একসঙ্গে মৃত্যু এবং পাশাপাশি দাফন সত্যিই অত্যন্ত বিরল ও বেদনাদায়ক। দুজনই ভীষণ নম্র-ভদ্র মানুষ ছিলেন। তাদের মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...