সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। রোববার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
দূতাবাসের বরাতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। তাই সকল আমেরিকান নাগরিককে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের কাছে নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে।
দূতাবাস জানিয়েছে, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর খোলা ও কার্যকর রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আকাশপথে সীমাবদ্ধতা থাকায় যাত্রীদের ফ্লাইটের আগে সরাসরি এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে আপডেট যাচাই করতে হবে। যারা এখনই দেশ ছাড়তে পারছেন না, তাদের জন্য নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করা, প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে হবে এবং দূতাবাস ও কনস্যুলেটের সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে।
Leave a comment