Home জাতীয় ভিন্নমতকে সহ্য ও সম্মান করা গণতন্ত্রের মূল ভিত্তি- আমীর খসরু
জাতীয়রাজনীতি

ভিন্নমতকে সহ্য ও সম্মান করা গণতন্ত্রের মূল ভিত্তি- আমীর খসরু

Share
Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করে বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভিন্নমতকে সহ্য ও সম্মান করা । তার মতে, কথা বলার স্বাধীনতা বজায় থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব।

রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ বক্তব্য দেন। সংলাপটি আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আমীর খসরু বলেন, “স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। তিনি সংঘাতমুখী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসার আহ্বান জানান এবং বলেন, “বক্তব্যের মাধ্যমে বিষোদগার বন্ধ করতে হবে। গণতন্ত্র মানে অন্যজনের কথা শুনে সহ্য করা এবং তার মতকে সম্মান দেওয়া।”

তার মতে, যদি মানসিকতা পরিবর্তন না হয় তাহলে রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, “বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত নির্বাচন করেছে তারা ভালো ফল পেয়েছে; যারা দেরি করেছে, সেখানে অন্তঃকোন্দল বেড়েছে।”

বিএনপির এই নেতা মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, “ঐকমত্যের প্রচেষ্টা ইতিবাচক। আলাদা মতাদর্শ থাকলেও সবার এক জায়গায় আসা জরুরি। চাপিয়ে দেওয়া পরিবর্তন কখনো টেকসই হয় না।”

অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই সরকারের সময় বিনিয়োগ আসেনি, তবে এতে তাদের সরাসরি দোষ নেই। বিনিয়োগে বাংলাদেশ পিছিয়ে আছে। সিরিয়াস ডিরেগুলেশন ও সিরিয়াল লিবারেলিজম ছাড়া অর্থনীতি এগোবে না।”

আমীর খসরু প্রস্তাব করেন, সরকারের অনেক দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। ট্রেড বডির হাতে গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে দিলে সরকার হালকা হবে এবং ফিজিক্যাল কন্ট্রাক্ট কমানো গেলে দুর্নীতি হ্রাস পাবে। তিনি সতর্ক করে বলেন, “যত বেশি নিয়ন্ত্রণ থাকবে, তত বেশি দুর্নীতি বাড়বে। অর্থনীতিকে গণতান্ত্রিক করতে সবার অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বাজেট চালিয়ে নেওয়ার দরকার ছিল না; অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল একটি অন্তর্বর্তী বাজেট দেওয়া।

তার বক্তব্যে স্পষ্ট হয়, রাজনৈতিক মতভেদ স্বাভাবিক হলেও সেগুলো মোকাবিলা যুক্তি ও সংলাপের মাধ্যমে করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...