Home রাজনীতি ভারত–আওয়ামী লীগ–জামায়াত দেশের মূল শত্রু: জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
রাজনীতি

ভারত–আওয়ামী লীগ–জামায়াত দেশের মূল শত্রু: জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল

Share
Share

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেছেন, দেশের জন্য সবচেয়ে বড় হুমকি তিনটি পক্ষ—ভারত, আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী। সুযোগ পেলে এরা যে কারও কাঁধে ভর করে নিজেদের স্বার্থ হাসিল করে। তাই তাঁদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইশতিয়াক উলফাত বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, স্বাধীন বাংলাদেশ চায়নি, বরং পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে মা–বোনদের হাতে তুলে দিয়েছিল। আজ তারা উচ্চস্বরে কথা বলছে, যা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

তিনি অভিযোগ করেন, দেশের প্রায় অর্ধশত জেলায় অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন করা হয়েছে, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধাদের। লালমনিরহাট, ঝিনাইদহ ও খুলনা জেলার কমিটি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের মতামত না নিয়েই কমিটি গঠন করা হয়েছে, যা পরে দেশজুড়ে অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। এই অনিয়মের জন্য তিনি মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুনিবুর রহমান ও সদস্যসচিব সাদেক আহমেদ খানকে দায়ী করেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ছয়টি অনিয়ম তুলে ধরা হয়, যার মধ্যে ছিল অর্থ আত্মসাৎ, ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তি এবং জেলা কমিটিতে আওয়ামী সদস্যদের প্রভাব বিস্তার। এসব অনিয়ম বন্ধ না হলে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দেন ইশতিয়াক উলফাত।

অনুষ্ঠানে দলের সহসভাপতি এম এ শহীদ, শাহাবুদ্দিন রেজা, মোবারক হোসেন, এম এ হালিম, তরঙ্গ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার ও শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন...