Home আন্তর্জাতিক ভারতের নাগরিক হওয়ার আগেই সত্যিই কি সোনিয়া ভোটার হয়েছিলেন
আন্তর্জাতিক

ভারতের নাগরিক হওয়ার আগেই সত্যিই কি সোনিয়া ভোটার হয়েছিলেন

Share
Share

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, ১৯৮০ সালের ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম ওঠে, অথচ তখন তিনি আইনি অর্থে ভারতের নাগরিক ছিলেন না। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তালিকার একটি ছবি প্রকাশ করে বলেন, এটি প্রমাণ করে নির্বাচন কমিশন কংগ্রেসের সঙ্গে আঁতাত করে কাজ করেছে।

প্রকাশিত নথিতে দেখা যায়, নিউ দিল্লি লোকসভা আসনের সফদরজং রোড এলাকার ১৪৫ নম্বর পোলিং স্টেশনে ৩৮৮ নম্বর ভোটার হিসেবে সোনিয়া গান্ধীর নাম রয়েছে। একই তালিকায় ৩৮৫ নম্বরে ইন্দিরা গান্ধী, ৩৮৬ নম্বরে রাজীব গান্ধী, ৩৮৭ নম্বরে সঞ্জয় গান্ধী ও ৩৮৯ নম্বরে মানেকা গান্ধীর নাম ছিল। বিজেপির অভিযোগ, ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ে করলেও সোনিয়া ১৯৮৩ সালের এপ্রিল মাসে ভারতীয় নাগরিকত্ব পান। অথচ তাঁর নাম ১৯৮০ সাল থেকে ভোটার তালিকায় ছিল এবং ১৯৮২ সাল পর্যন্ত তা বহাল ছিল।

অমিত মালব্য বলেন, ভোটার হতে হলে নাগরিক হওয়া জরুরি, যা এ ক্ষেত্রে লঙ্ঘন হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৯৮৩ সালের ১ জানুয়ারির আগে নাগরিক হওয়া ব্যক্তিরাই ভোটার হতে পারেন, কিন্তু সোনিয়ার নাম সেই বছরের এপ্রিলের আগে তালিকায় ওঠে।

বিজেপির এই দাবি এমন সময় সামনে এলো, যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে শাসক দলের হয়ে ‘ভোট চুরির’ অভিযোগে কাঠগড়ায় তুলেছেন। পাল্টা কংগ্রেসের সিনিয়র নেতা তারিক আনোয়ার বলেন, সোনিয়া গান্ধী কোনো দিন ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেননি, এটি তৎকালীন নির্বাচন কমিশনের উদ্যোগেই হয়েছে। তাঁর মতে, তখন কমিশন স্বাধীনভাবে কাজ করত, আজ তা বিজেপির প্রভাবে পরিচালিত হচ্ছে।

নির্বাচন কমিশন এখনও রাহুলের আনা অভিযোগের বিষয়ে কোনো তদন্ত শুরু করেনি, বরং তাঁকে হলফনামা দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে বলেছে। অন্যদিকে বিজেপি রাহুলের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বলে দাবি করছে, আর বিরোধীরা বলছে, কমিশন তার স্বাধীনতা হারিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...