Home সাম্প্রতিক ভাইরাল স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়
সাম্প্রতিক

ভাইরাল স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরার অভিযোগে ওই ছাত্রীকে টিসি (ছাড়পত্র) দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হয়। ওই ছাত্রী কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, প্রায় এক মাস আগে স্কুল চলাকালীন ওই ছাত্রী এক সহপাঠীর সঙ্গে কাঁচপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় যায়। সেখানে সাড়ে ১১ বছর বয়সী এক কিশোর পেছন থেকে তাকে পরপর দুটি লাথি মারে। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে পরে টিকটক ও ফেসবুকে প্রকাশ করা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে সালিস হয়। সেখানে অভিযুক্ত কিশোরকে কান ধরে ওঠবস করে ক্ষমা চাইতে দেখা যায়। সালিসে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ভিডিওটি এক মাস আগের হলেও সম্প্রতি ভাইরাল হয়েছে। তাঁর অভিযোগ, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্কুল চলাকালীন বাইরে যাওয়ার অভিযোগে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটি তাঁর মেয়েকে টিসি দিয়েছে। এতে অন্য বিদ্যালয়ে মেয়েকে ভর্তি করানো নিয়েও তিনি অনিশ্চয়তায় পড়েছেন।

ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। স্থানীয় লোকজনই ছেলে ও ছাত্রীদের বিষয়ে সালিস করেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেন–জি ভোটারদের টানতে ইনস্টাগ্রাম রিলে ভরসা মোদি–বিজেপির

চাকরি ও শিক্ষার সুযোগের সংকট নিয়ে ভারতের তরুণদের ক্ষোভ রাজপথে গড়ানোর পর এবার তাদের মন জয় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কৌশল নিয়েছেন প্রধানমন্ত্রী...

কনসার্টে হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড়

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন আর্ক ব্যান্ডের...

Related Articles

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রায় ৫০০টি আধা স্থায়ী ঘর...

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার...

রাতে গুলশানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার...

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার...