Home আন্তর্জাতিক ‘ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ’: গুঞ্জন উড়িয়ে দিলো ভারত
আন্তর্জাতিক

‘ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ’: গুঞ্জন উড়িয়ে দিলো ভারত

Share
Share

নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতাদের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের জল্পনা-কল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শীর্ষ সম্মেলন শেষে নিজ দেশে ফেরার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অসুস্থ হয়ে পড়ার খবরের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শারীরিক অবস্থা নিয়েও বিভ্রান্তিকর দাবি সামনে আসে। তবে ভারত সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

জানা গেছে, ৭৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভারত সফর শেষে গত সোমবার দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন। সে দেশের প্রেসিডেন্সি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচি পরিচালনা করবেন অন্যান্য মন্ত্রীরা। অন্যদিকে, বেইজিংয়ে ফেরার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গুরুতর ‘ইস্কেমিক স্ট্রোক’-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি পোস্ট করেন চীনা ডেমোক্রেটিক পার্টির প্রধান ওয়ানজুন শিয়ে। তবে চীন সরকার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য ও অপপ্রচারকে সরাসরি নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে থাকা এই ধরণের পোস্টগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। সবাইকে এসব গুঞ্জনে কান না দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বিগত ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায়...

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর...

Related Articles

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ (F-16) ফাইটার জেট...

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের...

আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ, কূটনীতিক তলব

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের...

এক দশকে প্রথম মক্কায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা : হজ ও ওমরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিমের পরম পবিত্র স্থান কাবা শরিফবেষ্টিত মক্কা নগরীতে...