Home আন্তর্জাতিক বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি ইরানের, কার দিকে ইঙ্গিত
আন্তর্জাতিক

বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি ইরানের, কার দিকে ইঙ্গিত

Share
Share

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি একটি প্রাচীন আরবি প্রবাদ উদ্ধৃত করে লেখেন, যে গোপনে বিশ্বাসঘাতকতা করে, সে প্রকাশ্যেই উন্মোচিত হবে।

বার্তায় কোনো দেশের নাম উল্লেখ করা না হলেও, এটি এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এক কঠোর মন্তব্যের পর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলার সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেছিলেন।

এরপরই আরাগচি বলেন, ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা এক ধরনের বোকামি। আর এ কাজে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ক্ষমার অযোগ্য। যারা বিভেদ তৈরিতে ইসরায়েলের সহযোগী হবে, তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

যদিও আরাগচিও কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যকে আমিরাতের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

তবে সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুর সফরের দাবি অস্বীকার করেছে। এক বিবৃতিতে দেশটি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য, সুপরিচিত এবং প্রকাশ্যে ঘোষিত আব্রাহাম চুক্তির আওতায় প্রতিষ্ঠিত। এই সম্পর্ক কোনো গোপন বা আড়াল করা ব্যবস্থার ভিত্তিতে গড়ে ওঠেনি।

এছাড়া, আমিরাত সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো গোপন সফর বা সমঝোতা সংক্রান্ত দাবি ভিত্তিহীন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পর থেকেই ইসরায়েল ও আরব আমিরাতের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকে। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা হয়।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার পর ইউএইসহ কয়েকটি আরব দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। পরে ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়।

সূত্র: আল-জাজিরার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের হয়ে তাঁর দুই দশকের বর্ণিল পথচলাকে...

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি...

Related Articles

এল নিনোর প্রভাবে জলবায়ুর ‘অজানা ও উত্তপ্ত সীমানায়’ পৃথিবী: গুতেরেস

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮, নারী-শিশুসহ আহত ১৪২

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...