Home জাতীয় ইনুর মানবতাবিরোধী মামলার রায় যেকোনো দিন
জাতীয়

ইনুর মানবতাবিরোধী মামলার রায় যেকোনো দিন

Share
Share

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষে রায়ের জন্য দিন অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষ করে ট্রাইব্যুনালের চিফ আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগের সকল অপরাধের সহযোগী এই আসামির উপযুক্ত শাস্তি চেয়েছেন তিনি।

প্রসিকিউশন জানায়, গ্রেপ্তার শীর্ষ রাজনীতিবীদদের মধ্যে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরিকদের মধ্যে ট্রাইব্যুনালে প্রথম রায় ঘোষণা হবে ইনুর।

বৃহস্পতিবার অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারিক কার্যক্রমের শেষ দিনে ইনুর বিরুদ্ধে অভিযোগগুলো আবার তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ার ৬ জনকে হত্যা, গণভবনে ১৪ দলের বৈঠকে কারফিউয়ের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলনকারীদের বিরুদ্ধে জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেওয়াসহ ৮টি অভিযোগ তার বিরুদ্ধে  প্রমাণ হয়েছে।

ইনুর বিরুদ্ধে ৯ জন সাক্ষীর পাশাপাশি শেখ হাসিনার সাথে কথপোকথনের রেকর্ড আদালতে দাখিল করা হয়। গত বছরের ২ নভেম্বর অবিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

তবে ইনুর আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ অভিযোগগুলো যথাযথভাবে প্রমাণ করতে পারেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের হয়ে তাঁর দুই দশকের বর্ণিল পথচলাকে...

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি...

Related Articles

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...