Home জাতীয় এক দিনের ব্যবধানে ফের বাড়ল তেলের দাম, কোনটায় কত
জাতীয়

এক দিনের ব্যবধানে ফের বাড়ল তেলের দাম, কোনটায় কত

Share
Share
ইরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলা-আটকের ঘটনায় নতুন উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম।

আজ শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ব্যারেলপ্রতি ১ দশমিক ২৫ শতাংশ।

এতে প্রতি ব্যারেলে ১ দশমিক ৩২ ডলার বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক ০৪ ডলারে।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৩১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০২ দশমিক ৫০ ডলারে।

সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম প্রায় ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে। ইরান সংকট ঘিরে নাজুক যুদ্ধবিরতি ও সরবরাহ অনিশ্চয়তাই বাজারে এই অস্থিরতার মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরতে যাচ্ছি না। তাদের চুক্তিতে আসা উচিত।’

ট্রাম্পের এমন মন্তব্যের পরই জ্বালানির দামে এই উল্লম্ফন দেখা যায়।
একই দিনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ইরান ইস্যুতে চীন ‘খুব বাস্তববাদী’ অবস্থান নিয়েছে এবং হরমুজ প্রণালি খোলা রাখা বেইজিংয়ের জন্যও গুরুত্বপূর্ণ।

তবে বিশ্লেষকদের মতে, বেইজিং বৈঠক থেকেও ইরান সংকট সমাধানে বড় কোনো অগ্রগতি আসেনি।

জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, ‘বেইজিং বৈঠকেও ইরান ইস্যুতে কোনো অগ্রগতি না হওয়ায় বাজারের নজর আবারও অচলাবস্থা ও হরমুজ অবরোধের দিকে ফিরেছে। সামরিক উত্তেজনা ফের বাড়ার ঝুঁকিও রয়েছে।’

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে আরো তেল কিনতে আগ্রহ দেখিয়েছে।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা বেড়েছে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত উপকূলে একটি জাহাজ ইরানি নৌবাহিনীর সদস্যরা আটক করে ইরানের জলসীমার দিকে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।এর এক দিন আগে ওমান উপকূলে আফ্রিকা থেকে সংযুক্ত আরব আমিরাতে গবাদি পশু বহনকারী একটি ভারতীয় কার্গো জাহাজ ডুবে যায়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, বুধবার সন্ধ্যার পর থেকে অন্তত ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। যদিও যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত।

হাইটং ফিউচার্সের বিশ্লেষক ইয়াং আন বলেন, বাজারে তেলের দামের প্রধান চালিকাশক্তি এখনো সরবরাহসংকট।

তিনি বলেন, ‘হরমুজ দিয়ে কিছু জাহাজ চলাচল শুরু হওয়ায় বাজারের উদ্বেগ কিছুটা কমেছে। তবে সরবরাহ সংকটের কারণে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বদলানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...