Home আঞ্চলিক বিশ্বনাথে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন এমপি লুনা
আঞ্চলিক

বিশ্বনাথে খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন এমপি লুনা

Share
Share

সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় সেই উদ্যোগ স্থবির হয়ে পড়ে। ফলে খাল-নদী ভরাট ও দখলের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং কৃষি ও পরিবেশ উভয়ই ক্ষতির মুখে পড়েছে। তিনি উল্লেখ করেন, খাল পুনঃখনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে, অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং কৃষকরা আবারও উৎপাদনে ফিরে যেতে পারবেন।

ধানের শীষ প্রতীকে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের একটি কার্যকর পদক্ষেপ। খাল বাঁচলে কৃষি বাঁচবে এবং কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কার্যক্রম জনগণের সম্পদ। তাই এসব উদ্যোগ বাস্তবায়নে সামাজিক সচেতনতা ও স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। স্বামী ইলিয়াস আলীর কর্মজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, অতীতে উন্নয়নের সুফল যেমন জনগণ পেয়েছেন, তেমনি ভবিষ্যতেও বিশ্বনাথ ও ওসমানীনগরকে আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রনজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান, আটক ৯

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নদী...

“নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না”— শিক্ষামন্ত্রী

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (১৮...

Related Articles

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা...

মেহেরপুরে অনলাইন জুয়া চক্রের অন্যতম হোতা গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-লেনদেন চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাইবার সুরক্ষা...

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ১৬ বছর বয়সী কিশোরের মৃত্যু

চট্টগ্রামের হালিশহর এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে...

মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেপ্তার

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ রবিউল ইসলাম...