Home বিনোদন বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?
বিনোদন

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

Share
Share

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে। এবার নজর ক্লাব ফুটবলে। তবে আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোও অপেক্ষা করছে সামনে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব ফুটবলের পরবর্তী গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর সূচি।

উয়েফা নেশনস লিগ (২০২৬–২৭)

সময়: সেপ্টেম্বর ২০২৬–জুন ২০২৭

২০১৮ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার নতুন মৌসুম শুরু হবে আগামী সেপ্টেম্বরে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে গ্রুপ পর্বের ম্যাচ হবে। ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনাল, ৯ ও ১০ জুন সেমিফাইনাল এবং ১৩ জুন ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইউরো ২০২৮

সময়: ৯ জুন–৯ জুলাই ২০২৮
আয়োজক: যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস) ও আয়ারল্যান্ড

চার বছর পরপর অনুষ্ঠিত ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ম্যাচ হবে ৮টি শহরের ৯টি স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।

কোপা আমেরিকা ২০২৮

সময়: জুন–জুলাই ২০২৮

দক্ষিণ আমেরিকার ১০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। টানা দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি, তবে যুক্তরাষ্ট্র আবারও আয়োজনের আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

আফ্রিকা কাপ অব নেশনস ২০২৭

সময়: ১৯ জুন–১৭ জুলাই ২০২৭
আয়োজক: তানজানিয়া, কেনিয়া ও উগান্ডা

যৌথভাবে তিনটি দেশে অনুষ্ঠিত হবে আফ্রিকার সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এশিয়ান কাপ ২০২৭

সময়: ৭ জানুয়ারি–৫ ফেব্রুয়ারি ২০২৭
আয়োজক: সৌদি আরব

এশিয়ার ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য থাকবে বর্তমান চ্যাম্পিয়ন কাতারের সামনে। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপানও থাকবে শিরোপার লড়াইয়ে।

বিশ্বকাপ শেষ হলেও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা থেমে থাকছে না। আগামী দুই বছর জুড়ে মহাদেশীয় প্রতিযোগিতাগুলোতেই জমে উঠবে বিশ্ব ফুটবলের লড়াই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...