Home খেলাধুলা বিশ্বকাপ জয়ের দৌড়ে পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিও
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ জয়ের দৌড়ে পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিও

Share
Share

বিখ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনিও জানিয়েছেন, আসন্ন ফুটবল বিশ্বকাপ জয়ের দৌড়ে তার অন্যতম প্রধান পছন্দ পর্তুগাল। ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিংবদন্তি এই পর্তুগিজ কোচ নিজ দেশের জাতীয় দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। প্রতিবেদন বেইন স্পোর্টসের।

মরিনিও বলেন, ‘পর্তুগাল সবকিছু করতে সক্ষম। তাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। আমরা উয়েফা ইউরো ২০১৬ জিতেছিলাম, কিন্তু এই দলটি টেকনিক্যালি সেই দলের চেয়েও শক্তিশালী। অবশ্যই ব্রাজিল আছে, যাদের কোচ কার্লো আনচেলত্তি, আর আর্জেন্টিনাও শক্তিশালী দল। তবে পর্তুগালের বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে।’

বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগালকে টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান দল হিসেবে দেখা হচ্ছে। মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেজ, বার্নান্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। তাদের সঙ্গে আছেন দলের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদো, যার জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও রোনালদো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তিনি ২০২৬-এর পরও খেলা চালিয়ে যেতে পারেন। এমনকি তিনি বলেছেন, ‘২০৩০ খুব বেশি দূরে নয়।’

বিশ্বকাপে গ্রুপ পর্বেও তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে পর্তুগাল। তারা প্রথম ম্যাচ খেলবে কঙ্গোর বিপক্ষে। এরপর মুখোমুখি হবে উজবেকিস্তানের, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়া, যা গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে পর্তুগাল। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একবার হেরেছে তারা, বিশ্বকাপ বাছাইপর্বে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে।

এরই মধ্যে মার্তিনেজ দলকে নেশনস লিগের শিরোপাও এনে দিয়েছেন। তার অধীনে পর্তুগাল এখন আরও গতিময়, ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে পরিণত একটি দলে পরিণত হয়েছে। বিশেষ করে আগের বিশ্বকাপে কঠিন সময় পার করা রোনালদোকে আবারও সেরা ছন্দে ফিরিয়ে আনার কৃতিত্বও অনেকটা মার্তিনেজের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনভর পরিবারের সঙ্গে কেনাকাটা, গভীর রাতে মাকে বার্তা: অতঃপর…

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এসেছে তার নিখোঁজ...

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন...

Related Articles

মাঠের বাইরেও হিট ‘ব্র্যান্ড বেকহ্যাম’: ২০২৬ বিশ্বকাপ থেকে আয় প্রায় ৫০০ কোটি টাকা

ফুটবলকে বিদায় জানিয়েছেন এক দশকেরও বেশি সময় আগে। তবে মাঠের তারকাখ্যাতিকে কীভাবে...

ব্রাজিলের হয়ে আর মাঠে নামবেন না নেইমার, নিশ্চিত করলেন কোচ আনচেলত্তি

আন্তর্জাতিক ফুটবলে একটি বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে ব্রাজিলের জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে...

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত...

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বই তছনছ করলেন শরিফুল

অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।...

;