Home আঞ্চলিক বিয়ের এক সপ্তাহের মাথায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, শোকে মায়ের স্ট্রোক
আঞ্চলিকজাতীয়

বিয়ের এক সপ্তাহের মাথায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, শোকে মায়ের স্ট্রোক

Share
Share

চট্টগ্রামে বিয়ের মাত্র সাতদিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফফাত নূর তানভীর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে তার মা নাসিমা বেগম স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীর। এর আগে মঙ্গলবার রাতে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের তেল্লাপুকুর পাড় সিম্যান্স হোস্টেল এলাকার নুর মোহাম্মদের ছেলে। ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের দুদিন আগ থেকেই তিনি জ্বরে ভুগছিলেন।

গত ১৩ সেপ্টেম্বর ভোরে অবস্থা খারাপ হলে তাকে চমেকে ভর্তি করা হয়। চারদিন পর ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বুধবার সকালে আইসিইউতে নেয়া হলেও বিকেলে তিনি মারা যান।

হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। মাত্র সাতদিনের মাথায় তানভীরের নববধূ হয়ে গেলেন বিধবা। ছেলের মৃত্যুর খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন মা নাসিমা বেগম, পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

পদ্মায় বাল্কহেড থেকে ছিটকে পড়ার দুদিন পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নদীতে ছিটকে...

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো...