Home জাতীয় বিদেশ থেকে দেশে পৌঁছেছে ২১ হাজার প্রবাসীর ভোট
জাতীয়

বিদেশ থেকে দেশে পৌঁছেছে ২১ হাজার প্রবাসীর ভোট

Share
Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে প্রবাসীদের ভোটাধিকারের রায় আসতে শুরু করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সাড়ে ২১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে সর্বশেষ তথ্যানুযায়ী ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন, ডাকবাক্সে জমা পড়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট (ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা দিয়েছেন)।

কমিশন প্রবাসীদের ব্যালট পেপার সংগ্রহের পর ‘যত দ্রুত সম্ভব’ ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর অনুরোধ জানিয়েছে। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।

এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধিত হয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন, যার অর্ধেকের বেশিই প্রবাসী। প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক এই সুযোগ পাচ্ছেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা (আইনি হেফাজতে) ভোটাররা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর পুবাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের...

ঢাকা বার নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি–এর ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেল সবগুলো ২৩টি পদে জয় পেয়েছে। শুক্রবার (১ মে) রাত...

Related Articles

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু...

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন...

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত...

হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক সার সরবরাহ ব্যাহত, খাদ্য সংকটের আশঙ্কা

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায়...