Home জাতীয় মোটরসাইকেলে নতুন করের আশঙ্কা, এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
জাতীয়

মোটরসাইকেলে নতুন করের আশঙ্কা, এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Share
Share

মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন একদল মোটরসাইকেল আরোহী। শনিবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

ঘটনাস্থলে দেখা যায়, এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০ মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়। ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশ নেওয়া মোটরসাইকেল চালকদের পক্ষে এ কে এম ইমন বলেন, “সংবাদমাধ্যমে আমরা দেখেছি, আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। যাঁদের মোটরসাইকেল আছে, তাঁদের আয়করের আওতায় এনে অগ্রিম কর (এআইটি) বসানো হতে পারে। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বাইক কোনো বিলাসবহুল পণ্য নয়। একটি মোটরসাইকেল কেনার সময়ই ক্রেতাদের বিভিন্ন শুল্ক ও কর পরিশোধ করতে হয়। এর পর আবার নতুন কর আরোপ সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে।”

বাইকাররা জানান, বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। মানববন্ধনের কারণে সংশ্লিষ্ট সড়কের এক পাশে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। তবে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও...