মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রোববার (১৫ মার্চ) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা ও প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সংস্থাটির কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মো. শহিদুল ইসলাম, শিশু সুরক্ষা অফিসার এনথনি রংধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জানানো হয়, গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত, শিশুশ্রমমুক্ত এবং স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থী প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার কমানো, ক্ষুধামুক্ত সমাজ গঠনসহ মোট ছয়টি সামাজিক ইস্যুকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এতদিন গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হলেও এখন থেকে ধাপে ধাপে বাকি ইউনিয়নগুলোতেও কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে পুরো উপজেলাজুড়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের সক্রিয় ভূমিকা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আশা প্রকাশ করা হয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অচিরেই গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া, ক্ষুধা ও প্লাস্টিক ব্যবহারমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...
ByDesk ReportMarch 14, 2026ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...
ByDesk ReportMarch 14, 2026মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...
ByDesk ReportMarch 15, 2026সিলেট মহানগরে পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করা...
ByDesk ReportMarch 15, 2026সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...
ByDesk ReportMarch 15, 2026টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...
ByDesk ReportMarch 15, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment