Home আঞ্চলিক বালতির পানিতে পড়ে ১১ মাসের শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বালতির পানিতে পড়ে ১১ মাসের শিশুর মৃত্যু

Share
Share

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বালতির পানিতে ডুবে মৃত্যু হয়েছে নাদিয়া নামে ১১ মাস বয়সী এক শিশুর ।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাদিয়া নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির মেয়ে।

জানা যায়, ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলতে খেলতে ঘরে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় শিশু নাদিয়া। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পরিচালিত এই...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের ‘বিমান হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের কাবুলে একটি মাদক নিরাময়কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০০ জন। হামলায় আরও ২৫০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে...

Related Articles

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি লুনা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে...

চাঁদা না দেওয়ায় গোয়াইনঘাটে খাল খনন কাজ বন্ধ

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে একটি সরকারি...

চীনা উপহারকে জামায়াতের যৌথ উদ্যোগ দাবি, সমালোচনায় সংশোধন

ঢাকায় চীনা দূতাবাসের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিকে নিজেদের সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে প্রচার...

ইরান থেকে জরুরি প্রত্যাবাসন: ঈদের আগেই দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি নাগরিক

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি প্রত্যাবাসন...