Home জাতীয় অপরাধ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার আকুবপুর ইউনিয়নের আন্দিকুট-পীর কাশিমপুর সড়কের আরিফ খানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মো: লিল মিয়া সরকারের ছেলে। বর্তমানে তিনি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের উত্তর বাঙ্গরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিউল আলমের নির্দেশনায় এসআই সারোয়ার হোসেন, এএসআই আল আমিন ও এএসআই নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আকুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুর রহিমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় মামলা

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ ফুট দৈর্ঘ্যর একটি আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনার এক সমর্থক।...

সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের ওপর সন্ত্রাসী হামলা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়ে তিনি বর্তমানে...

Related Articles

১২ ঘণ্টায় অটোচালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় অটোরিকশা চালক মাহাবুব...

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর...

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় যুবক গুলিবিদ্ধ: পিস্তল ও ককটেল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক...

মুরাদনগরে স-ন্ত্রা-স বিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম...